
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের এমপি ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান-এর হাত ধরেই দলটির জন্ম। তাই স্বাধীনতার চেতনা ও জাতীয়তাবাদ রক্ষায় বিএনপিই সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি। তিনি জোর দিয়ে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় আপসহীন ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে
তিনি আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মঈন খান বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো মুক্তিযুদ্ধের মূল আদর্শ—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—সম্পূর্ণভাবে অর্জন করতে পারেনি। বৈষম্যমুক্ত সমাজ গঠনের স্বপ্ন এখনো অনেকাংশে অপূর্ণ রয়ে গেছে।
মঈন খান আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্ণায়ক বিজয়ের পর বিএনপি দ্রুত সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো মুক্তিযুদ্ধের মূল আদর্শ—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—সম্পূর্ণভাবে অর্জন করতে পারেনি। বৈষম্যমুক্ত সমাজ গঠনের স্বপ্ন এখনো অনেকাংশে অপূর্ণ রয়ে গেছে।
মঈন খান বলেন, গণতন্ত্র এমন একটি শক্তি যে শক্তি মানুষের কল্যাণে কাজ করে, জনগণের অধিকার বাস্তবায়নে গণতন্ত্র অপরিসিম। বিএনপি জনগণের সেই অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে। দেশের জনগণ যে আস্থা আর বিশ্বাস নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে সেই আস্থা আর বিশ্বাসের প্রতিফলন এক মাসের মধ্যেই জনগণ পেতে শুরু করেছে।
পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সি: যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ মহিউদ্দিন চিশতিয়া, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।