1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবতে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী অন্যায়কে প্রতিহত করতে ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষা নিতে হবে: মঈন খান বেলাবর সল্লাবাদ ইউনিয়নবাসীকে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে নরসিংদীর বেলাবর আব্দুল্লাহ নগরেও ঈদুল ফিতর উদযাপন রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা: ড. মঈন খান বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান ড. মঈন খানের বেলাবতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঘোড়াশালে একই গ্রাম থেকে ২ বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এএসপিকে বদলি

অন্যায়কে প্রতিহত করতে ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষা নিতে হবে: মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৮৮ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ইসলামের মূলবানী হলো শান্তি, আর এই শান্তির বানী অনুসরণ করে আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সকল দ্বিধা-দ্বন্দ্ব দূর করে অন্যায়কে যেন প্রতিহত করতে পারি সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে।

আজ শনিবার (২১ মার্চ) সকালে নরসিংদীর পলাশের নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, সারা বিশ্বের মুসলানেরা ভাই হয়। আর বিশ্বের মুসলমানেরা যদি কোথাও বিপদগ্রস্ত হয় তাহলে কিন্তু তাদের দায়িত্ব সেই বিপদ থেকে উদ্ধার করা। আজকের বিশ্বের বর্তমান পরিস্থিতি থেকে আপনারা সজাগ হয়ে উঠুন, আপনারা সঠিক পথে, সত্যের পথে ও ন্যায়ের পথে থাকুন। তাহলে আমি বিশ্বাস করি, মহান আল্লাহ তায়লার রহমত আমাদের উপর বর্ষিত হবে। বিশ্বের বুকে মুসলমানেরা নিজেদের গৌরব পুন:প্রতিষ্ঠা করতে পারবে। আসুন আমরা ঈদের দিনে এই প্রতিজ্ঞা গ্রহণ করি।

মঈন খান মধ্যপ্রাচ্যের যুদ্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, মুসলমানদের সামনে যে চ্যালেঞ্চ আসছে তা ইসলামের শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। ইসলাম, রসূল ও আল্লাহ প্রদর্শিত পথে আমরা যদি সঠিকভাবে নিজেদের নিয়োজিত করতে পারি তাহলে পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না।

মঈন খান বলেন, গণতন্ত্রের মূল কথা হলো জনগন, তাই আমাদের গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, তখন আমরা কিন্তু জনগণের কথাই বলি। এলাকার জনগণ ১৯৯১ সাল থেকে শুরু করে এই ৩৬ বছরে সর্বোচ্চ ভোটে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্য এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি জনগণের জন্য আমরা কাজ করে যাবো। এই জনগণের জন্য কাজ করতে শিক্ষা দিয়েছে ইসলাম।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT