1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে যথাযোগ্য মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন মারা গেলেন বেলাবর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন খান খসরু মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ বেলাবতে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী অন্যায়কে প্রতিহত করতে ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষা নিতে হবে: মঈন খান বেলাবর সল্লাবাদ ইউনিয়নবাসীকে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে নরসিংদীর বেলাবর আব্দুল্লাহ নগরেও ঈদুল ফিতর উদযাপন রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা: ড. মঈন খান বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান ড. মঈন খানের

পলাশে যথাযোগ্য মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন, পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।

পরে একই স্কুল মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুরে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT