1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজারের বেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২২০ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে মোট ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ জন রয়েছেন। হজযাত্রীদের বহনকারী ১১৯টি ফ্লাইট এরই মধ্যে সৌদি পৌঁছেছে।

হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে (শুক্রবার, ১৬ মে) এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত ইস্যু করা হয়েছে মোট ৮৬ হাজার ৬৭৮টি হজ ভিসা।

হজ ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৫৯টি ফ্লাইট,সৌদি এয়ারলাইন্স: ৪০টি ফ্লাইট, ফ্লাইনাস: ২০টি ফ্লাইট ।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১ জন নারী। মৃতদের মধ্যে রয়েছেন জামালপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঢাকা, নীলফামারী ও চট্টগ্রামের বাসিন্দারা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT