1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

পবিত্র হজ আজ: লাব্বাঈক ধ্বনিতে মুখর আরাফা প্রান্তর

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২১৮ বার
Oplus_131072

ডেস্ক রিপোর্ট : আজ পবিত্র হজের প্রধান পর্ব—ইয়াওমে আরাফাহ। লাখো হাজির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত সৌদি আরবের পবিত্র আরাফার প্রান্তর। ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনে আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২৫ লাখ মুসলমান, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৮৭ হাজারের বেশি।

সাদা এহরামে আচ্ছাদিত হাজিদের আগমনে আরাফার মরু প্রান্তর পরিণত হয়েছে এক অপার্থিব পবিত্রতায়। হাজিরা আল্লাহর জিকির, দোয়া ও ইবাদতে মগ্ন সময় কাটাচ্ছেন, আত্মশুদ্ধি ও পাপমুক্তির প্রার্থনায়।

আজ আরাফার ময়দানে মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে হজের খুতবা প্রদান করেন মসজিদে হারামের খতিব ও সৌদি ওলামা পরিষদের সদস্য ড. শায়খ সালেহ বিন হুমায়েদ। বাংলা ভাষাসহ একাধিক ভাষায় খুতবা অনূদিত হয়। বাংলায় অনুবাদ করেন চারজন বাংলাদেশি: ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব।

সূর্যাস্তের পর হাজিরা আরাফা থেকে রওনা হবেন মুজদালিফায়। সেখানে রাত যাপন করে পরদিন ফজরের নামাজ শেষে মিনার উদ্দেশে রওনা দেবেন। এরপর জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি, মাথা মুন্ডন ও তাওয়াফে জিয়ারতসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে পর্যায়ক্রমে বড়, মাঝারি ও ছোট জামারায় পাথর নিক্ষেপ করবেন হাজিরা। শেষে মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজ পালন শেষ করবেন।

চলতি বছর সৌদি আরবে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এতে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ছেন হাজিরা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতিপত্র না থাকায় ২ লাখ ৬৯ হাজার মানুষকে মক্কায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় অবস্থান করছেন হজ মিশনের দলনেতা ও অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক। আজ আরাফায় খতিব শায়খ সালেহ বিন হুমায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন ধর্ম উপদেষ্টা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT