1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময় কৃষ্ণ দাসকে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩০৬ বার
Oplus_131072

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৬ মে) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে পুলিশের করা আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আলিফ হত্যা মামলায় পুলিশের আবেদন অনুযায়ী চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। নিরাপত্তা জনিত কারণে তাকে সরাসরি আদালতে হাজির না করে ভার্চুয়ালি হাজির করা হয়।

চিন্ময় দাসের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে এটি একটি। অন্য তিনটি মামলা পুলিশ ও আইনজীবীদের ওপর হামলা, বিচারকাজে বাধা এবং আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা হয়েছে। এই তিন মামলার শুনানি হবে মঙ্গলবার (৬ মে)।

গত বছরের ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে চিন্ময়ের অনুসারীরা। তারা প্রিজন ভ্যান আটকে রেখে পুলিশকে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে চট্টগ্রাম আদালত এলাকা থেকে লালদিঘী ও কোতোয়ালি থানা পর্যন্ত। ওই সহিংসতায় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার দেখানো ও তদন্তের অগ্রগতি নিয়ে এখন নতুন করে আলোচনায় এসেছে চিন্ময় দাস ও তার অনুসারীদের ভূমিকা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT