1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত

নরসিংদীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৩১ বার
Oplus_131072
41

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ রবিবার (১৮ আগস্ট) দুপুরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এসময় নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ২৮ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, গতকাল জেলার চিনিশপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল উদ্ধার করা হয়।

অন্যদিকে গত ১১ আগষ্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া ৩টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহামেদ গ্রহণ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT