1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮৪৭ বার
77

নিজস্ব প্রতিবেদক : ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা।

আজ বুধবার (২২ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব সুমন মিয়ার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সুমনের কর্মী সমর্থক ও সূত্রে জানা গেছে, বুধবার সুমন মিয়া তালা প্রতীক এর জন্য রায়পুরা চরাঞ্চলে গনসংযোগ এ যান। সুমনের গাড়িবহর চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের সাথে মুখোমুখি হয়। তখন উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গুলাগুলি হয়।

এসময় রুবেল সমর্থিতদের হামলায় গুরুতর আহত হন তালা প্রতীকের প্রার্থী মো: সুমন মিয়া। তখন চরাঞ্চল থেকে পুলিশী প্রহরায় আহত অবস্থায় সুমনকে অ্যাম্বুলেন্সে করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। তার মৃত্যুতে গোটা রায়পুরায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মো: সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তাৎক্ষনিকভাবে এ ঘটনার ব্যাপারে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT