1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

মনোহরদীতে স্বপন ও বেলাবতে রিটন বিজয়ী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪৫২ বার

নিজস্ব প্রতিবেদক : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর ছোট ভাই আনারস প্রতীকের নজরুল মজিদ মাহমুদ স্বপন ও বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমসের জামান ভূইয়া রিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১ টায় বেলাব উপজেলা পরিষদের হলরুমে সহকারী রির্টানিং অফিসার মো. আব্দুল করিম ও রাত ১ টায় মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা হাছিবা খান ফলাফল ঘোষণা করেন।

রির্টানিং কর্মকর্তারা জানায়, মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে নজরুল মজিদ মাহমুদ স্বপন পেয়েছেন ৩৩ হাজার ৮১৯ ভোট, তার নিকটতম প্রতীদ্বন্ধী ঘোড়া প্রতিকের এ্যাড ফজলুল হক পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো : তৌহিদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারভীন শিল্পী বিজয়ী হয়েছে।

আর বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে সমসের জামান ভূইয়া রিটন পেয়েছেন ৩০ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্ধী কাপ-পিরিচ এর শরীফ উদ্দিন খান মোমেন পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার আমিনা বিজয়ী হয়েছে। এনিয়ে হ্যাট্টিক বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সমসের জামান ভূইয়া রিটন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT