1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

নরসিংদীতে ইজি ফ্যাশনের ৮৬তম শপের উদ্বোধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৪২৭ বার
541

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শহরের বৌয়াকুড় মোড়ে দেশের পোষাক শিল্পের জনপ্রিয় ব্রান্ড ইজি ফ্যাশন লিমিটেডের ৮৬ তম শাখা হোম টাউন শপের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) বিকেলে ইজি ফ্যাশন লিমিটেডের নিজস্ব ভবনে এই হোম টাউন শপের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

পরে তিনি হোম টাউন শপের বিভিন্ন প্রোডাক্ট ঘুরে ঘুরে দেখেন এবং ভক্ত ও ক্রেতাদের সাথে ক্যামেরাবন্দি হন।

শপের উদ্বোধন উপলক্ষে দুটি পণ্য কিনলে ১টি ফ্রি দেওয়া হচ্ছে। ফলে হোম টাউন শপে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র মো: আমজাদ হোসেন বাচ্চু, ইজি ফ্যাশন লিমিটেডের এমডি ইছাদ চৌধুরী, চেয়ারম্যান আসাদ চৌধুরী, পরিচালক তৌহিদ চৌধুরী, জিএম আমজাদ চৌধুরী ও প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা করিম চৌধুরীর প্রমুখ।

শেষে ইজি ফ্যাশন লিমিটেড ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT