1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

রায়পুরায় প্রবাসবন্ধু ফোরামের কমিটি গঠন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার
16

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ এর আওতাধীন প্রবাসবন্ধু ফোরামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর মার্কাজ মোড় ব্র্যাক এরিয়া কার্যালয়ে প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নূপুর এর সঞ্চালনায় মসজিদের ইমাম ও চর বেলাব ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক আলতাফ হোসাইন এর সভাপতিত্বে সভায় চার বছর মেয়াদী ১৫ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

১৫ সদস্য কার্যকরী কমিটির সভাপতি আব্দুল জলিল ও সাধারন সম্পাদক সোহেল রানা মনোনীত হয়েছেন।
এ সময় গোপন ভোটের মাধ্যমে বিপুল ভোটে সহ সভাপতি নির্বাচিত হন সাংবাদিক এস এম শরীফ মিয়া।

কমিটির অন্যান্য মনোনীত সদস্যরা হলেন,সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক মো: সেলিম মিয়া, কার্যকরী সদস্য- পারুল বেগম, সাংবাদিক মনিরুজ্জামান, আলতাফ হোসাইন,কামাল হোসেন, সম্পা বেগম, শওকত আলী,শারমিন জাহান, রাফেজা আক্তার, পারভীন বেগম ও ব্র্যাক প্রতিনিধি শাদমান কুরাইশি শাকিব পর্যবেক্ষক সদস্য মনোনীত হয়েছে।

বৃহত্তর রায়পুরা উপজেলার প্রবাসবন্ধু ফোরাম গঠন করা হয় অভিবাসন সেবা নিশ্চিত করার জন্য। বিদেশ ফেরতদের সহায়তা ব্র্যাকের এ মাইগ্রেশন প্রোগ্রাম ( প্রত্যাশা প্রকল্প-২) চালু করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT