1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

পলাশে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ বার

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠতি হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার মোজামেল হক মন্টু, পলাশ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন প্রমুখ।

এদিকে সন্ধায় গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে প্রদীপ প্রজ্বলন ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT