1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ

আওয়ামী লীগ নেতা টিপুর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার
73

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপুর উদ্যোগে

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়নের মাহমুদপুর (মাধবদী) এতিমখানা মাদ্রাসায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সাধারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু। এসময় সাধারচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল হক দিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিস্টার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওমর ফারুকসহ এতিমখানার শিক্ষক শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহানবী (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর আরো আলোচনা করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সফলতা কামনা করে দোয়া করা হয়।

প্রধান অতিথি মাহফুজুল হক টিপু বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন বিশ্বনবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে।

একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তিনি বলেন, জাতির জনকের মতো হিমালয়সম আত্মবিশ্বাসে শত প্রতিকূলতাকে অতিক্রম করে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়ক ধরে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জনকল্যাণমুখী কাজের মাধ্যমে গণমানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। সেজন্যই তিনি জনগণের মনজয়ী নেত্রী, আমাদের আস্থার ঠিকানা, উন্নয়নের বাতিঘর।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT