1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

দেশের মানুষের প্রতি বিএনপি’র আস্থা নেই : শিল্পমন্ত্রী

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৯৭ বার
115

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, নির্বাচনকে ঘিরে কোনো বাইরের অপশক্তি তৎপর হলে ভারত বসে বসে আঙুল চুষবে না। বাংলাদেশ ভারতের প্রতিবেশি, আমাদের গণতন্ত্র রক্ষার দায়িত্ব তাদেরও আছে।

রোববার (২০ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচন। এ দেশের মানুষের প্রতি বিএনপির আস্থা নেই। রাতের আঁধারে বারবার ক্ষমতায় এসেছে স্বাধীনতার বিপক্ষের এই শক্তি। সংবিধান মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, রাজিউদ্দিন আহমেদ রাজু, জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, খায়রুল মজিদ মাহমুদ চন্দন, আব্দুর রউফ সরদার, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইয়া, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমজাত উদ্দিন ভূইয়া। এছাড়া, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT