1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় ছেলের মৃত্যু ঘোড়াশালে প্লাস্টিক কারখানার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মনোহরদীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ স্কুল ছাত্র লামিম, থানায় বাবার জিডি পলাশে প্রবাসীর বাড়ি থেকে ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি নরসিংদীতে বাবার ভালোবাসা ও ত্যাগের গল্পে সাজাল পূজামণ্ডপ পলাশে রিকের প্রকল্প সমাপনী ও ভবিষ্যৎ কর্মপন্থা সভা অনুষ্ঠিত মহাখালীতে প্রবীর সাহার রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী মাধবদীতে ট্রাকের সংঘর্ষ এড়াতে অটো উল্টে সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ আহত ৬

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৯৭ বার

শেখ মানিক : নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের অংশ হিসেবে ASSET প্রকল্পের আওতায় স্কিলস কম্পিটিশন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজন ও অ্যাকসেলারেটিং স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন প্রকল্পের সহযোগিতায় অত্র কলেজ চত্তরে অনুষ্ঠানটি হয়।

এই প্রতিযোগিতায় ৫টি টেকনোলজির ১৪টি উদ্ভাবনী প্রকল্প ছাত্র-ছাত্রীরা উপস্থাপন করেন। উপস্থাপিত প্রকল্প সমূহ জেলা প্রশাসকের প্রতিনিধি মো: আবু বকর সিদ্দিক, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রতিনিধি বিলকিস বেগম এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো: রেজাউল করিম এর সমন্বয়ে মূল্যায়ন করা হয়।

১৪টি প্রকল্প মূল্যায়ন শেষে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩টি প্রকল্প আঞ্চলিক পর্যায়ে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। স্কিল কম্পিটিশনে উপস্থিত কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিল্প কারখানা, অভিবাবক এবং মিডিয়া হতে আগত অতিথিবৃন্দ নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের দক্ষতা, জ্ঞান এবং মানসিক তৎপরতার উচ্ছ্বসিত প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত থাকলে দেশের মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিণত হবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT