1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পলাশে কাল থেকে ২৮৫০০ শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৯৫ বার
114

নিজস্ব প্রতিবেদক :  ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত নরসিংদীর পলাশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে “উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা” অনুষ্ঠিত হয়ছে । আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মো: আমিরুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মোহাম্মদ আমিরুল হক জানান, আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে ১৮ জুন পর্যন্ত চারদিনব্যাপী উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার ১২১টি টিকাকেন্দ্রে মোট ২৮ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে ৩ হাজার এবং ১২ থেকে ৫৯ মাসের বয়সের ২৫ হাজার ৫০০ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় সকল অভিভাবকদের তাদের শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT