নিজস্ব প্রতিবেদক : ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত নরসিংদীর পলাশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে “উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা” অনুষ্ঠিত হয়ছে । আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মো: আমিরুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মোহাম্মদ আমিরুল হক জানান, আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে ১৮ জুন পর্যন্ত চারদিনব্যাপী উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার ১২১টি টিকাকেন্দ্রে মোট ২৮ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে ৩ হাজার এবং ১২ থেকে ৫৯ মাসের বয়সের ২৫ হাজার ৫০০ শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় সকল অভিভাবকদের তাদের শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানানো হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬