1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মনোহরদীতে গাছ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৩৩ বার
51

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বোনের বাড়ীতে বেড়াতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু’র ঘটনা ঘটেছে। বুধবার (২৪ মে) বাঘবের গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ মনোহরদী উপজেলার নয়ানগর গ্রামের মৃত করম আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে নিহতের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়। এ তথ্য নিশ্চিত করেন বড়চাপা ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দিন।

স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বোনের বাড়ীতে বেড়াতে যাওয়ার পর বিকেলে গাছে কাঁঠাল পাড়তে উঠে আব্দুল্লাহ। পরে দুর্ঘটনাক্রমে কাঁঠাল গাছের উপর থেকে নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তিনি। স্বজনরা ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধার দিকে তার মৃত্যু হয়।

বড়চাপা ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, নিহত আবদুল্লাহ বছর খানেক আগে বিদেশ থেকে এসেছেন এবং নতুন করে আবার বিদেশ যেতে টাকাও জমা দিয়েছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT