1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

কক্সবাজার সমুদ্র সৈকতে মানবতার আলো’র বর্ষপূর্তি পালন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৭৮৪ বার
55

নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক সৌন্দর্যের শাণিত রুপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ১ শত ২০ কিলোমিটার সমুদ্র সৈকতের প্রাচীন ঐতিহ্য ও দর্শণীয় স্থানে নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মানবতার আলো এবার তাদের তৃতীয় বর্ষপূর্তি পালন করেছে।

মঙ্গলবার (২৩ মে) কক্সবাজার সমুদ্র সৈকতে কেক কাটা, র‍্যাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই সংগঠনটির বর্ষপূর্তি পালন করা।

এসময় উপস্থিত ছিলেন মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল কুমার দে, সভাপতি সুজন চৌধুরী, সহ-সভাপতি অনিক ঘোষ , লিটন দে, সৌরভ দাস, সহ-সাধারণ সম্পাদক জনি দাস, কোষাধক্ষ্য বিপ্লব রায়, সহ কোষাধ্যক্ষ মিঠুন রায়, সাংগঠনিক সম্পাদক অনিক রায়, প্রচার সম্পাদক সজীব রায়, ক্রীড়া সম্পাদক প্রান্ত দাস, সহ ক্রিয়া সম্পাদক আকরাম হোসেন।

আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা কমিটির সদস্য প্রসেনজিৎ নাগ, ননী গোপাল কর ও হোসেন মিয়া।

মানবতার আলো সংগঠনের প্রতিষ্টাতা সোহেল কুমার দে জানান, সুস্থ সামাজিকতার অঙ্গীকার নিয়ে সংগঠনটি সুন্দর একটি সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি স্তরে আমরা কাজ করে যাচ্ছি। আর এসব কাজ করতে গিয়ে যেন আমরা ক্লান্ত না হয়ে পড়ি সেজন্য এবার সংগঠন তৃতীয় বর্ষপূর্তিতে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। সেই ভ্রমণ পলাশ উপজেলার গন্ডি পেরিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে সম্পন্ন হযেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT