1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নরসিংদীতে পথশিশুরা পেল ঈদের রঙিন জামা

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বার
50

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেছে আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন। বুধবার (১৯ এপ্রিল) সকালে নরসিংদী সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে প্রায় শতাধিক পথশিশুদের মাঝে এ জামা বিতরণ করা হয়।

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।

এসময় আরোও উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম ভূইয়া, নরসিংদী ইনডিপেনডেন্স কলেজে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এড. নাজমুল হাসান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস, নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক রাসেল বিন হাসানাত, মুক্তধারা নাট্যসম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ।

এ সময় পথশিশুদের অধিকার, তাদের সুরক্ষা ও স্বাস্থ্য সেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা শেষে প্রায় শতাধিক পথশিশুর মাঝে ঈদের নতুন জামা তুলে দেন তারা। ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা।

আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, সকলের প্রচেষ্টায় এই সংগঠন এগিয়ে চলছে। অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা আছি এবং থাকব। আজ রঙিন জামা বিতরণ করে প্রায় শতাধিক পথশিশুর মাঝে হাঁসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। প্রতি বছরই আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT