1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

পাঁচদোনায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪৩৪ বার
96

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ১০কেজি গাঁজাসহ শরিফ মিয়া (২০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শনিবার (১৮ মার্চ) সকালে মাধবদীর পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী শরিফ মিয়া (২০) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দলগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এ সময় তার কাছ থেকে গ্রামীণ চেক কাপড় দ্বারা ০১টি বান্ডিলের ভিতর সর্বমোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে নগদ ৫০০টাকা, একটি মোবাইল, দুটি সীমকার্ড জব্দ করা হয় বলে র‍্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত আসামী পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তার ব্যপক আধিপত্য আছে। সে নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন জেলায় বিতরণ করে। গাজীপুর জেলায় ডেলিভারির জন্য নিয়ে যাওয়ার সময় নরসিংদী জেলার মাধবদী থানাধীন পাঁচদোনা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে নরসিংদী জেলার মাধবদী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT