1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীর দুটি ইউনিয়নেই নৌকার ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪১৬ বার
113

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চরমোনাইর পীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া হাতপাখা প্রতীকে ও একই উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর এ ভোটে আওয়ামীলীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীরই ভরাডুবি হয়েছে। দুটি ইউনিয়নে মোট ২৫টি কেন্দ্রের ১৬৭টি ভোট কক্ষের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ৬২ হাজার ৬৬৪ জন। এর মধ্যে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে হাতপাখা প্রতীক নিয়ে মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া ৮ হাজার ৩৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক মোঃ আলমগীর পেয়েছেন ৪ হাজার ৪৩৯ ভোট এবং আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক শাহীন পেয়েছেন ৪ হাজার ১৫৫ ভোট। নুরালাপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে আরিফ হোসেন ৭ হাজার ৩৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে খাদেমুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮৪৮ ভোট। এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাকারিয়া পেয়েছেন ৪ হাজার ৬৯১ ভোট। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT