1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাসকিন আহমেদ জুয়েল | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৪৮৬ বার
104

রাসকিন আহমেদ জুয়েল, নিজস্ব প্রতিবেদক : “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ স্লোাগানে নরসিংদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) নরসিংদী শহরস্থ বিলাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষায় শিখন শেখানো কার্যক্রমে কোমলমতি শিশুদের শিক্ষোপকরণ অতি গুরুত্বপূর্ণ উপাদান৷ সেই উপকরণ প্রদর্শনী ও শিক্ষক-শিক্ষার্থীর সাংস্কৃতিক কর্মকান্ডের উপস্থাপন নিয়ে নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন অনুষ্ঠান।

নরসিংদী জেলার ছয়টি উপজেলা ছয়টি ষ্টলে শিক্ষকবৃন্দ শিখন শেখানো কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও সহজে শিক্ষাদানের বিভিন্ন কৌশল উপস্থাপন করেন৷ পাশাপাশি প্রতিটি উপজেলার সাংস্কৃতিক কর্মকান্ডে পারদর্শী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ আবৃত্তি, নাচ, গান উপস্থাপন করেন৷

নরসিংদী জেলার ডাইনামিক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইংরেজি আর্টিকেল & বুক রাইটার) মোঃ বায়েজিদ খান সারাদিন ব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন৷ প্রতিটি উপজেলার সার্বিক পারফরম্যান্স এর ভিত্তিতে বিচার কার্জ শেষে ১ম, ২য়, ৩য় নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট মোক্তাদির আহমেদ মবিন। সার্বিক পারফরম্যান্স এর বিচারে নরসিংদী সদর উপজেলা প্রথম, রায়পুরা উপজেলা দ্বিতীয় ও মনোহরদী উপজেলা তৃতীয় স্থান অধিকার করে।

জেলা প্রশাসনের বিভিন্ন প্রোগ্রামের সঞ্চালক, ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমী , বেলাব উপজেলার শিক্ষা অফিসার জনাব জুলেখা শারমিন,

শিবপুর উপজেলার শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগির, মনোহরদী উপজেলার শিক্ষা অফিসার সোহরাব হোসেন, ও বিভিন্ন উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ। সারাদিন জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক- সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গন ছিলো উৎসব মূখর৷

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT