1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

মনোহরদীতে নানা অনিয়মে ১১ দোকানীকে জরিমানা

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩২২ বার
35

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী বাজারে ব্যবসা পরিচালনায় নানা অনিয়মের কারণে মোবাইল কোর্টের অভিযানে ১১ দোকানীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাতে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মনোহরদী উপজেলা প্রশাসন।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম পরিচালিত এ মোবাইল কোর্ট নানা অনিয়মের কারণে বাজারের ১১ দোকানীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেন।

মনোহরদী বাজারের দুলাল ষ্টোর, রিয়াজ ষ্টোর,
লক্ষী নারায়ন ষ্টোর, দূর্গা ষ্টোর, রাখাল ষ্টোর, কবির ষ্টোর, ইশা ষ্টোর, এক মাছ দোকানী ও ৩ হোটেল মালিককে এ জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট অভিযানে মনোহরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ ও থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম জানান, নানা অনিয়মে ১১ দোকানীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলায় ভোক্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যহত থাকবেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT