1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৭১ বার
31

শেখ মানিক : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নরসিংদী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১২ মার্চ) সকাল ১১টায় ইন্সটিটিউটের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের সাথে আলাদা আলাদা ক্লাসরুমে গিয়ে নতুন শিক্ষার্থীদের সাথে পরিচিতি পর্ব ও ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে দিয়ে ক্লাস শুরু হয়।

ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইন্সটিটিউটের চীপ ইন্সট্রাক্ট (নন টেক) মোঃ হাবিজ উদ্দিন, চীপ ইন্সট্রাক্ট কম্পিউটার মোঃ আলাউদ্দিন, ইন্সট্রাক্ট ইলেকট্রিক্যাল মোঃ ফরহাদ মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়,

পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ। ওরিয়েন্টশন ক্লাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।

শিক্ষার্থীরা বলেন,নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হতে পেরে খুব ভাল লাগছে। ওরিয়েন্টেশন ক্লাসে ভালো লেগেছে শিক্ষকদের নির্দেশনা। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে পড়ার জন্য চান্স পেয়ে গর্বিত। লেখাপড়ার মান ও নিয়মকানুন সর্বোচ্চ দেখে চয়েস দিয়েছিলাম নরসিংদী সরকারি পলিটেকনিককে।

ওরিয়েন্টেশন ক্লাসের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করে অতীতের মতো ভালো ফলাফল উপহার দেবে। শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে ভালো ফলাফল করা সম্ভব।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT