1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, বন্ধুসহ ৩ জন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৪ বার
54

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে মোশারফ হোসেন টুটুল (৪০) নামে এক চালককে খুন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বন্ধুসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার সকালে গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মাধবদীর দুয়ানী এলাকার খোরশেদ আলম (৪৭), একই এলাকার মো: আব্দুল কাদির ওরফে ছোট কাদির (৪৮) ও মো: আব্দুল কাদির ওরফে বড় কাদির (৫১)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গত বুধবার সকালে সদর থানার শীলমান্দি ইউনিয়নের গণেরগাঁও এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাধা অবস্থায় ইজিবাইক চালক মোশারফ হোসেন টুটুল (৪০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। টুটুল গাজীপুরের কাপাসিয়া থানার কির্ত্তুলিয়া গ্রামের বাসিন্দা। ছুরিকাঘাত ও শ্বাসরোধে এই হত্যার ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়।

পরে তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের গাছা, নরসিংদীর মাধবদী ও বাসাইল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যমতে ছিনতাই হওয়া ইজিবাইক জব্দ করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত ছুরি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরো জানান, ইজিবাইক চালক মোশারফ হোসেন টুটুল এর ঘনিষ্ঠ বন্ধু খোরশেদ আলমও একই এলাকায় ইজিবাইক চালাতো। কিছুদিন আগে সে তার ইজিবাইক বিক্রি করে দেয়। পরে বন্ধু টুটুলের সাথে ইজিবাইকে ঘুরে বেড়াতো। এক পর্যায়ে বন্ধু টুটুলকে হত্যা করে ইজিবাইক ছিনতাই এর পরিকল্পনা করে খোরশেদ।

পরে তার দুই সহযোগী ছোট কাদির ও বড় কাদির যাত্রী সেজে টুটুলের ইজিবাইক ভাড়া করে। গণেরগাঁও এলাকার নির্জন স্থানে পৌঁছে গলায় গামছা পেচিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে টুটুলের মরদেহ পুকুরে ফেলে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। পরে মাধবদীর চরভাষানিয়া এলাকার তাইজউদ্দিনের গ্যারেজে ইজিবাইকটি রাখা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT