1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়নগর ইউনিয়ন চ্যাম্পিয়ন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭০৯ বার
46

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে মরহুম সুবেদার (অবঃ) মেজর মনসুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাধারচর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে জয়নগর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিনিয়া জিন্নাত,

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।পৃষ্ঠপোষকতা করেন শিল্প মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লা আল মঈন ঝুটন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT