1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদী রেলস্টেশন পড়েছিল নবজাতকের অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬৮ বার
70

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রেলষ্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে অর্ধগলিত নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে পুলিশ ওই প্লাটফর্মের ৪ ও ৫ নম্বর লাইনের মাঝখান থেকে লাশটিকে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ৪টার দিকে একটি কুকুর মুখে করে স্টেশনের ৪ ও ৫ নম্বর রেললাইনের মাঝখানে এনে একটি নবজাতকের লাশ ফেলে রেখে যায়। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটিকে উদ্ধার করে রেলওয়ে কবরস্থানে দাফনের জন্য নিয়ে যায়।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে লাশটি স্টেশনের পাশের ডুবাতে কেও বা কারা ফেলে রেখে গেছে। পরে সেখান থেকে একটি কুকুর মুখে করে এখানে নিয়ে এসে ফেলে যায়। নবজাতকের আনুমানিক বয়স ২ থেকে ৩ দিন হবে।

তবে স্থানীয় দোকানিদের দাবী, লাশটি রেলওয়ে কবরস্থান থেকে উঠিয়ে নিয়ে ঐখানে ফেলে যায় একটি কুকুর।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT