1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৫ বার
51

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর চরাঞ্চল নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো : আসলাম তালুকদার (৩২) নামে এক মাটি ব্যবসায়ীকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মো: আসলাম তালুকদার সদর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আলম মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে বাহেরচর এলাকার কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ঢাকাসহ জেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হয়ে অনাবাদি জমি সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন কৃষকরা। খবর পেয়ে বিকেল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সভেটর, ১টি ভেকু মেশিন, ভেকু বহনকারী পল্টুন ও ১টি নলগেটসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানের সময় মাটি কাটায় জড়িত ব্যবসায়ী আসলাম তালুকদারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

মেহেদী হাসান কাউছার আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT