1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বার
36

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ মো. মান্নান (৫৫) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ।

গ্রেপ্তারকৃত মান্নান উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামের চরবাঘবের এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানায়, গ্রেপ্তারকৃত মান্নান আন্ত:জেলার ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৫টির অধিক মামলা রয়েছে। এরমধ্যে বেলাব থানার ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি আরো জানান, আমরা বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হতে পারি। পরে বেলাব থানার এসআই নুরুল ইসলাম এর নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্যে বাড়ি হতে একনলা বন্ধুক ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এঘটনায় বেলাব থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT