1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এম এ হাকিমকে উষ্ণ সংবর্ধনা

মোঃ আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৭৪১ বার
38

মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিমকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার সকালে ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন (এনডিসি) অবসরপ্রাপ্ত আইজিপি ড. মোঃ নাজিবুর রহমান, পিপিএম, এনডিসি, ডিআইজি (অবসরপ্রাপ্ত) সৈয়দ তৌফিক আহম্মেদ, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রফেসর এবং ইতিহাস ও দর্শন বিভাগ নর্থ সাউথ ইউনিভার্সিটির সভাপতি ড. এম. ইমদাদুল হক ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি প্রমুখ।

উল্লেখ্য ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাকিম আমেরিকা থেকে দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরে আসেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT