1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৫১৫ বার
44

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার পুরান্দিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মৃত ভিকচান খন্দকারের ছেলে আব্দুর রব খন্দকার ও তার ছেলে ইসহাক খন্দকার, আবদুল গনি ভূইয়ার ছেলে আ. রহিম ভূইয়া ও আ. রাহমান ভূইয়া।

গুরুতর আহত অবস্থায় আব্দুর রব খন্দকার নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আছেন।

ঘটনার বিবরণে জানা যায়, পুরানদিয়া বাস স্ট্যান্ডের পূর্ব পাশে একটি জমি নিয়ে আ. গনি ভূইয়ার সাথে একই এলাকার আব্দুর রব খন্দকারের সঙ্গে বিরোধ চলছে। রোববার রাতে ওই জমিতে আব্দুর রব খন্দকার মাটি ভরাট করে। পরদিন সোমবার সকালে গিয়ে সেই জমিতে কাজ করছিলো গনি ভূইয়া ও তার ছেলেরা।

খবর পেয়ে রব খন্দকার ও তার ছেলে ইসহাক খন্দকার তাদের বাধা দিলে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়।

আহত আব্দুর রব খন্দকার বলেন, আমার পৈত্রিক সুত্রে পাওয়া জমিতে গতকাল মাটি ভরাট করেছি। কিন্তু গনি ভূইয়া সোমবার সকালে জোর পূর্বক দখল করে বেড়া দিতে যায়। খবর পেয়ে আমরা সেখানে গেলে গনি ভূইয়া ও তার ছেলেরা আমাদের উপর হামলা করে। এঘটনায় আমি থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি।

অপর দিকে গনি ভূইয়া অভিযোগ করে বলেন, আমি প্রায় ৪০ বছর আগে রব খন্দকারের পিতা ভিকচান খন্দকারের কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখল করে আসছি। গত রোববার রাতে জোর করে জমি দখল নিতে সেখানে রব খন্দকার মাটি ফেলে ভরাট করে।

খবর পেয়ে সকালে সেই জমিতে বেড়া দেয়ার জন্য গেলে রব খন্দকার ও তার ছেলে ইসহাক খন্দকার আমাদের উপর হামলা করে। এতে আমার দুই ছেলে গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দিতে নিলে সেখানেও হামলা করতে আসে। পরে তাদের ভয়ে পূর্ণ চিকিৎসা না নিয়েই বাড়িতে চলে আসি। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক আ. রাজ্জাক জানান, এঘটনায় আবদুল গনি ভূইয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT