1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

নরসিংদীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৪২৯ বার
150

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী সদর থানা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ জানুয়ারি) সকালে নরসিংদী শেরে বাংলা ক্লাবে সদর থানার ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়েত সরকার, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রাকিব, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি এস.এম ওয়াজিদ জয়, সাধারণ সম্পাদক আশিক আলম রিয়েল,

মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সৈকত, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মনির, নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আজিজুল ইসলাম সিফাত, নরসিংদী তাঁত বোর্ড ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রাহাত আহমেদ, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর ৫২’র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT