1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে প্রতিবেশীর হামলায় ১ জন নিহতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৪ বার
86

নরসিংদীর মাধবদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় মনির হোসেন মোল্লা (৫০) নামে একজন নিহত হয়ে বলে অভিযোগ উঠেছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মনির হোসেন মোল্লা ওই এলাকার সিরাজ মোল্লার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বাড়ির সীমানায় একটি পিলার স্থাপনের পর যাতায়াতের সমস্যা দেখা দেয়। এ নিয়ে প্রতিবেশীর সাথে মনির হোসেন মোল্লার বিরোধ চলছিল।

এ নিয়ে প্রতিবেশী মৃত সামসুল সামসুল হকের ছেলে সেলিম মিয়ার সাথে তর্কবিতর্ক হয় মনির হোসেন মোল্লার। তর্কবিতর্কের এক পর্যায়ে প্রতিবেশী পরিবারের লোকজন তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে মনির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রকীবুজ্জামান জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ নেয়া হবে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT