1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৩১৪ বার
44

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও উচ্চ বিদ‍্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনা দিয়েছে বিদ‍্যালয় পরিচালনা কমিটি।

সোমবার (১২ ডিসেম্বর ) সকাল ১১টায় বিদ‍্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ‍্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান মোঃ ফরহাদ আলম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দরজী, বিদ‍্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: সাইফুল ইসলাম খান (মিনু) মো: কলিম উদ্দিন ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত ২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ এবং ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT