1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

ঘোড়াশালে হতদরিদ্ররা পেল ড্রিম ফাউন্ডেশন এর কম্বল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫১৫ বার
121

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : “চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর জেলার পলাশ উপজেলার সামাজিক সংগঠন ড্রিম ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

ড্রিম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জিসান মিয়া বলেন, আমরা অসহায় হতদরিদ্র মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলছি। সমাজের কাছে দোয়া ছাড়া আমাদের বিশেষ কোনো চাওয়া নেই। আমাদের যতটুকু আছে তা নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আজ আমরা প্রথম দিন কম্বল বিতরণ শুরু করেছি যা সামনের দিন গুলোতেও অব্যাহত থাকবে।

কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রবিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফাহিম মিয়া, কোষাধক্ষ আলহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ মিয়া সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT