1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী

নরসিংদীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩২৭ বার
42

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণ করা হয়।

গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ হেল জাকী’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সেক্টর কমান্ডার ফোরাম নরসিংদী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।

স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী সরকারী কলেজের নরসিংদী সরকারী কলেজের পদার্থ বিভাগের অধ্যাপক পুলক কুমার সাহা।

মেলায় স্কুল, কলেজ ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ প্রায় ৭০টি স্টল অংশগ্রহন করে।

আলোচনা শেষে মেলায় অংশ গ্রহনকারী স্টলের মধ্যে ৫টি ক্যাটাগরীতে মোট ১৮জন বিজয়ীর মাঝে পুরস্কার স্বরপ ক্রেস্ট তুলে দেন। মেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রকল্প উপস্থাপনে পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রথম স্থান অর্জণ করে।

নরসিংদীর কন্ঠস্বর / শরীফ ইকবাল রাসেল

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT