1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

পাঁচদোনায় বাস সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩১৫ বার
35

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পাঁচদোনায় বাস ও সিএনজির সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন সিএনজির আরও ৪ যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গী-পাঁচদোনা সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাঁচদোনা গ্রামের একাব্বর মিয়ার ছেলে সিএনজি চালক মজিবুর রহমান (৪০) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলে সিএনজি যাত্রী আমির হামজা (৩৬)।

আহতরা হলেন গাজীপুরের টঙ্গী এলাকার তাপসী, তনুশ্রী, ঝর্ণা ও টাঙ্গাইলের কাজলা দাস।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাঁচদোনা মোড় থেকে একটি সিএনজি টঙ্গীর উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সিএনজিটি পাঁচদোনার ভাটপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহন নামে এক যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা আমির হামজা নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT