1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

পাসপোর্ট করে বাড়ি ফেরা হলো না তবারক হোসেনের

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৪৭০ বার
109

নিজস্ব প্রতিবেদক : নিজের পাসপোর্ট করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বাড়ি ফেরা হলো না নরসিংদীর পলাশ উপজেলার ভিরিন্দা গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে তবারক হোসেন তপুর।

আজ রবিবার সকাল ১০টার দিকে নরসিংদীর মহাসড়কে বাসের চাপায় নিহত তিনি। তবারক হোসেন তপু (৪২) এর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রী ও তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

হাইওয়ে পুলিশ ও স্বজনরা জানান, আজ সকালে তবারক হোসেন বাসা থেকে নিজের পাসপোর্ট করতে নরসিংদী পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে বের হয়। পরে সকাল ১০টার দিকে পাসপোর্ট অফিসের সামনে পৌঁছে মহাসড়ক পার হতে গেলে ঢাকাগামী যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটাখলা হাইওয়ে পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ঘাতক বাস ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদীর কন্ঠস্বর/ পারভেজ আহমেদ / সা. হোসেন/ ১৭ : ০৭.

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT