1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

ঘোড়াশালে এক শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৩

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৫০৯ বার
102

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শিয়ালের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদীর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আজ রবিবার (৩০ অক্টোবর) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

৯ নং ওয়ার্ড কমিশনার সারোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজন ও স্থানীয়রা জানান, আজ ভোরে করতৈতৈল গ্রামের খালপাড় নামক স্থানের বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে বের হয় নজরুল ইসলাম ভূট্রো (৩৫)। এসময় রাস্তায় বের হলে হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড়ে আহত করে। পরে সকাল ৬টার দিকে মোহাম্মদ শাকিব মিয়া (১০) নামে এক শিশুকে ও সকাল ৭টার দিকে মোঃ নুরুল ইসলাম (৩৮) কে কামড়ে আহত করে।

আহত নজরুল ও নুরুল ইসলামের চাচাত ভাই মোঃ বিল্লাল হোসেন জানান, হঠাৎ একটি শিয়াল এসে আজ ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে। পরে চিকিৎসার জন্য পলাশ ও নরসিংদীর হাসপাতালে তাদের পাঠানো হয়।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিয়ালের কামড়ে আহত মোহাম্মদ শাকিব মিয়া নামে একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT