1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

নরসিংদীতে নিখোঁজ আরও এক হাফেজের লাশ উদ্ধার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫৩৫ বার
87

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর একটি চরে নৌকা ভ্রমনে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজের ৪১ ঘন্টা পর মোঃ শহিদুল ইসলাম মাহফুজ নামে আরও এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার সকাল ১০টার দিকে মেঘনা নদীর বকশালিপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদুল আলম।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বশখালীর আফজাল সাহেবের চর সংলগ্ন মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় ঘোড়াদিয়ার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোঃ গালিব হক (১৫) ও শহিদুল ইসলাম মাহফুজ (১৬)।

নিখোঁজের ২০ ঘন্টা পর গতকাল শুক্রবার মেঘনা নদী থেকে মোঃ গালিব হকের লাশ উদ্ধার করে ডুবুরি দল। গালিব হক পলাশ উপজেলার ঘোড়াশালের দড়িহাওলাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। এরপর ৪১ ঘন্টা পর আজ শনিবার সকালে একই নদী থেকে উদ্ধার করা হয় শহিদুল ইসলাম মাহফুজের লাশ। মাহফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে।

নৌ-পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে নরসিংদীর ঘোড়াদিয়ার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা থেকে দুই শিক্ষকসহ ৩২ জন ছাত্র আফজাল সাহেবের চড়ে নৌকা ভ্রমনে আসে। সারাদিন চড়ে অবস্থান করার পর বিকেলে ছাত্ররা পাশেই বশখালীর মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নদী থেকে উঠে আসলেও গালিব ও মাহফুজ উঠে আসেনি।

পরে তাদের খোঁজ না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে মেঘনা নদীতে অভিযান চালায়। পরে দীর্ঘ ২০ ঘন্টা পর গালিব হক এবং ৪১ ঘন্টা পর মাহফুজের লাশ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT