1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর মেঘনা নদীতে মাদ্রাসার ২ ছাত্র নিখোঁজ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৫৮৪ বার
65

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদরের আলোকবালি ইউনিয়নের বশখালিপুর এলাকার মেঘনা নদীতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছে হাফেজ মোঃ গালিব (১৩) ও মাহফুজ মিয়া (১৬) নামে দুই মাদ্রাসা ছাত্র। আজ বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্র মোঃ গালিব পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে ও মাহফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা এলাকার হারুন মিয়ার ছেলে। তারা দুজনেই নরসিংদীর ঘোড়াদিয়া পূর্ব পাড়ার মোহাম্মদদীয়া ইন্টারন্যাশনাল তাফজিুল কুরআন মাদ্রাসার ছাত্র।

নিখোঁজদের স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, আজ বিকেলে ওই মাদ্রাসা থেকে ছাত্র-শিক্ষকসহ প্রায় ৩২ জন বশখালি এলাকার মেঘনা নদীতে নৌ ভ্রমনে যায়। পরে দুইজন ছাড়া বাকিরা নদীতে গোসল করতে নামে। সবাই সাতার জানলেও নিখোঁজ গালিব সাঁতার না জানায় নদীর কুলে হাটুপানিতে গোসল করতে নামে এবং মাহফুজ ফুটবল ধরে পানিতে গোসলে নামে। পরে সবাই নৌকায় উঠলেও গালিব ও মাহফুজ উঠতে পারেনি। তারা ধারণা করছে পানির স্রোতে দুজনে নদীতে নিখোঁজ হয়।

নরসিংদীর ফায়ারস সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ জহর আলী জানান, আমরা এ দুর্ঘটনার খবর পেয়ে তাদের উদ্ধার করার চেষ্টা চালানো হয়। আজ রাত ৯টা পর্যন্ত প্রবল স্রোতের কারণে তাদের উদ্ধার করা যায়নি। আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT