1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৬৭ বার
124

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় রেনু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। আজ বুধবার সকালে ঘোড়াশাল রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেনু বেগম উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রামের মৃত কদম আলীর স্ত্রী।

প্রতিবেশী ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঘোড়াশালের রেললাইন পার হয়ে পাশের গ্রামে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন রেনু বেগমকে ধাক্কা দেয়। এ ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তার ছেলে আবুল হাসেম মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রেনু বেগম কানে কম শুনার কারণে এ দুর্ঘটনা ঘটেছেও বলেও জানান তারা।

নিহতের ছেলে আবুল হাসেম জানান, চামড়াব গ্রামের ইছব আলীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আজ সকালে আমার মা বাসা থেকে বের হয়। সকাল পৌণে ১১টার দিকে নাজমুল সিএনজির সামনের রেলক্রসিং অতিক্রম করে সামনের দিকে যাওয়ার কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন মাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে মাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর মা মারা যান।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, দুপুরে ট্রেন দূর্ঘটনায় আহত এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু রোগী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। পরে আমরা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) ইকবাল হোসেন জানান, রেলস্টেশন থেকে এ দুর্ঘটনার বিষয়ে আমাদের জানানো হয়নি। তবে আমরা লোকমুখে শুনেছি একজন মারা গেছে। এ ঘটনায় বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT