1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীর হাড়িধোয়া নদীতে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৯১ বার
62

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার হাড়িধোয়া নদী থেকে মামুন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাজীপুর এলাকার হাড়িধোয়া নদীতে ভাসমান থাকা অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুন সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বউবাজার এর বাসিন্দা।

স্থানীয়রা ও স্বজনরা জানায়, মামুন গতকাল বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। আজ বৃহস্পতিবার সকালে হাজীপুর ও আরশীনগর এলাকার সংযোগ সেতুর নিচে একটি মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে মামুন এর মামা বিল্লাল হোসেন এসে মরদেহ শনাক্ত করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মামা বিল্লাল হোসেন বলেন, মামুন মানসিক ভাবে অসুস্থ ছিলো। গত এক সপ্তাহ আগে তাকে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল থেকে সে নিখোঁজ ছিল। এখন নদীতে লাশ পাওয়া গেলো।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT