1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদীতে বিয়ের পরদিনই নদীতে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৪৩৫ বার
145

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর সায়দাবাদ নৌকাঘাট এলাকা থেকে ইউসুফ নবী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ নবী রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের মোঃ নুরু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গত সোমবার নরসিংদী সদরের মুরাদনগর এলাকার বাসিন্দা ললিত উদ্দিনের মেয়েকে বিয়ে করেন ইউসুফ। পরদিন মঙ্গলবার সন্ধায় মেঘনার বুকে ভাসতে থাকা তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার হাতে ছিল মেহেদী, পরণে ছিল কালো রঙের শার্ট ও জিন্সের প্যান্ট। আর খানিক দূরেই ভাসছিল তার জুতা জোড়া।

ছেলের বাবা নুরু মিয়া জানান, মনে হচ্ছে আমার ছেলেকে খুন করে নদীতে এভাবে ফেলে নাটক সাজানো হয়েছে। আমার ছেলে সাঁতার জানে, এভাবে নদীতে ডুবে মারা যাওয়ার কথা নয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, ইউসুফের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT