1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

ঘোড়াশালে চরমোনাই’র মরহুম পীরের “রাজনৈতিক দর্শন শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫০০ বার
126

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ইসলামী যুব আন্দোলন নরসিংদীর পলাশ উপজেলা শাখার উদ্যোগে চরমোনাই’র মরহুম পীর সৈয়দ ফজলুল করীম (রহঃ) এর “রাজনৈতিক দর্শন শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঘোড়াশালে এস এ প্লাজায় যুব আন্দোলন পলাশ উপজেলা শাখার সভাপতি মোঃ ইকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি আবু তাকী মুহাম্মাদ আশরাফ আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব সুলাইমান ভুইয়া, সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা, আলাহাজ্ব আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক ইসলামি আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখা। মো: নুরুল আমিন উপদেষ্টা ইসলামি যুব আন্দোলন পলাশ উপজেলা শাখা, মো: হাসান মিয়া, সাবেক সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখা, মোঃ আতিকুর রহমান, সাভাপতি ইসলামি ছাত্র আন্দোলনে পলাশ উপজেলা শাখা ও দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মরহুম পীর চরমোনাই কখনো ক্ষমতার রাজনীতি করেন নাই, তিনি সংস্কার এর রাজনীতি করেছেন৷ তিনি বিপ্লবের রাজনীতি করেছেন। আল্লাহর রাসূল (সাঃ) এর দেখানো পথ ও মত ই ছিলো পীর সাহেব চরমোনাই (রহঃ) এর দেখানো পথ ও মত।

তিনি বলেন পীর সাহেব চরমোনাই পীর মুরিদী করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তিনি রাজনীতি ও করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য।* পীর সাহেব চরমোনাই রহঃ শুধু নেতা পরিবর্তন করার রাজনীতি করতেন না, তিনি নীতি ও নেতা পরিবর্তন করার রাজনীতি করতেন।

আনুষ্ঠান শেষে মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই সহ দেশ বাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT