1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নৌকাডুবিতে নিহতদের স্মরণে নরসিংদী পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা

সুজন বর্মণ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ বার
51

সুজন বর্মণ, নরসিংদী : পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা করেছে নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার রাত ০৮ টায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শিববাগ মন্দিরে এ বিশেষ প্রার্থনা করা হয়। এসময় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণব সাহা সেন্টু, তন্ময় দাস তনু, কোষাধক্ষ্য প্রণব ঘোষ, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রাজিব সাহা সহ প্রমুখ

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস বলেন, নৌকাডুবিতে মহালয়া ধর্মসভায় যোগ দিতে যাওয়া পূণ্যার্থীদের মৃত্যুতে এবারের উৎসব ম্লান হয়েছে। তাই এবছর আমাদের কেবল পূজা অর্চনার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। জেলার প্রতিটি পূজা মণ্ডপে নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হচ্ছে।

গত ২৫ সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাট থেকে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা। এঘটনায় বুধবার বিকেল পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT