1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পলাশে ফলিত পুষ্ঠি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৫ বার
54

মোঃ আশাদউল্লাহ মনা : বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কর্তৃক আয়োজিত ও নরসিংদীর পলাশ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স আজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এ সময় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা কৃষি অফিসার আবু নাদির এস এ সিদ্দিকী প্রমুখ।

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২ ব্যাচ এ ৬০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন বারটান এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষ্ণ কুমার মন্ডল।

তৃনমুল পর্যায়ের কর্মরত বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সংগঠক এবং কৃষক কিষাণীদের এই প্রশিক্ষণে ব্যবহারিক পুষ্টি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বারটান এর মূল কাজ হলো গবেষণা ও গবেষণালব্ধ ফলাফল জনগণের মধ্যে প্রচার করা এবং জনগণের পুষ্টি স্তরে উন্নয়নের সহায়তা করা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT