1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ

আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার
45

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক :.“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতে শুরু হচ্ছে নৌযান শুমারি। এ উপলক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (১৯ আগস্ট ) সকালে নরসিংদী থানা ঘাট এলাকায় এই র‍্যালী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু: রাসেদুজ্জামান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক রেজওয়ানা কবির, সহকারী কমিশনার খালেদ হোসেন শিমুল, শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদারসহ ৩৪ জন মাঠকর্মী।

জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, ২০ আগষ্ট থেকে ২৯ আগষ্ট পর্যন্ত দেশের সমুদ্রগামী, উপকুলীয়, ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানসমূহের ডাটাবেইজ প্রবর্তন এবং ডাটাবেইজ অন্তর্ভুক্ত নৌযানসমূহকে নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রমে ব্যবহারের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মাধ্যমে প্রথমবারের মতো নৌযান শুমারি পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে নরসিংদী জেলাকে ৫ টি জোনে বিভক্ত করা হয়েছে। যেখানে ৩৪ জন গণনাকারী ৪৮টি গণনা এলাকায় ৮৯টি ঘাটে নৌযান শুমারি পরিচালনা করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT