1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের

রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা

Reporter Name
  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার
15

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন খোরশেদ আলম মোল্লা।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় শত শত স্থানীয় বাসিন্দার উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণা করা হয়।

এ সময় খোরশেদ আলম মোল্লা বলেন, “সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের হাতকে শক্তিশালী করতে এবং মির্জানগর ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করছি।” তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভায় উপস্থিত স্থানীয় কয়েকজন বক্তা বলেন, খোরশেদ আলম মোল্লা অতীতেও এলাকার মানুষের পাশে ছিলেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহায়তা করেছেন। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোরশেদ আলম মোল্লার পক্ষে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT